আজো এই আক্ষেপ
জমেছে বিষণ্ণতায়
বসে দেখি রক্তিম আকাশ
আজো সেই বিচ্ছেদ
বিধে আছে আঁধারে
সব শেষে ক্লান্তির নিঃশ্বাস
কেন এ আকাশ
আঁধার কালো হয়ে যায়
কেন এ বৃষ্টি ভেজায়
কেন এ বৃষ্টি
চখে জল মুছে দিয়ে চলে যায়
একা করে আমায়
আজো আমি শূন্যতায়
হারিয়ে কোথায়
জড়ানো আর হয়নি তোমায়
আজো তুমি শেষ কবিতার
শেষ লেখা
হয়ে আছো রবে চিরকাল
আজো আমি শূন্যতায়
হারিয়ে কোথায়
জড়ানো আর হয়নি তোমায়
আজো তুমি শেষ কবিতার
শেষ লেখা
হয়ে আছো রবে চিরকাল
আজো সেই যন্ত্রণা
সয়েছি নিরবতায়
দুঃস্বপ্ন তুমি আমার
আজো এই বিষণ্ণতা
ঘিরে অদৃশ্য দেয়াল
বাধা হয়ে ছিলে আমার
কেন দূরের
ওই আকাশ তোমায় ডাকে
কেন ধূসর
পথে তোমার স্রিতি ভাসে
কেন এ আকাশ
আঁধার কালো হয়ে যায়
কেন এ বৃষ্টি ভেজায়
কেন এ বৃষ্টি
চখে জল মুছে দিয়ে চলে যায়
একা করে আমায়
আজো আমি শূন্যতায়
হারিয়ে কোথায়
জড়ানো আর হয়নি তোমায়
আজো তুমি শেষ কবিতার
শেষ লেখা
হয়ে আছো রবে চিরকাল
আজো আমি শূন্যতায়
হারিয়ে কোথায়
জড়ানো আর হয়নি তোমায়
আজো তুমি শেষ কবিতার
শেষ লেখা
হয়ে আছো রবে চিরকাল